গোয়াইনঘাটে পুলিশের অভিযানে এবার গাঁজার গাছসহ একজন গ্রেফতার

প্রকাশিত May 4, 2023
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে এবার গাঁজার গাছসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুলিশের অভিযানে এবার গাঁজার গাছসহ এ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বুধবার, ৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই আক্তারুজ্জামান এএসআই এনামুল হক ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর (ঢালারপাড়) গ্রামে মো মিজানুর রহমান ওরপে মিজান পাগলার (৬০, পিতা মৃত ওহাব আলী, দক্ষিণ প্রতাপপুর, গোয়াইনঘাট, সিলেট) বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগান হতে ৬টি গাঁজার গাছ উদ্ধার করেন।
এ সময় মিজান পাগলাকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানার মামলা রুজু করা হয়েছে।