এবারও হবিগঞ্জে জনকরাজ ও ন্যাশনাল-৪ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

প্রকাশিত May 2, 2023
এবারও হবিগঞ্জে জনকরাজ ও ন্যাশনাল-৪ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : অন্যান্য বছরের মতো এবারও হবিগঞ্জের হাওরগুলোতে জনকরাজ ও ন্যাশনাল-৪ ধানের বাম্পার ফলন হয়েছে।
চলতি মওসুমে জেলার বিভিন্ন হাওরে কৃষকরা ব্যাপক হারে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেডের চীন থেকে আমদানি করা সুপার কোয়ালিটি সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড ধান জনকরাজ ও ন্যাশনাল-৪ চাষ করেন। এই ধান খরা ও ঠাণ্ডা সহিষ্ণু। ধান গাছ যেমনি হেলে পড়েনা তেমনি শিলাবৃষ্টিতে ধান ঝরেও না। এছাড়া ওজনে ভারী। চাল স্বচ্ছ। ভাত ঝরঝরে। খেতে সুস্বাদু। ফলনও বেশি হয়।
সোমবার, ১ মে বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামে জনকরাজ ও ন্যাশনাল-৪ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রাক্তন ইউপি মেম্বার আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো আইয়ুব আলী, ন্যাশনাল এগ্রিকেয়ার সিড কোম্পানি লিমিটেডের সিলেট রিজিওনাল প্রধান মো সেলিম আক্তার, বাংলাদেশ সিড এসোসিয়েশনের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক বিশিষ্ট সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী মো শফিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো নূরুল হক, বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের সিনিয়র মার্কেটিং অফিসার মো ফারুক খান ও মো নাসির মিয়া।
অনুষ্ঠানে হাসিমুখে কৃষকরা জানান, জনকরাজ ধান প্রতি শতকে ৪০ কেজি ও ন্যাশনাল-৪ ধান প্রতি শতকে ৫২ কেজি ফলন হয়েছে।