সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হোসাইন সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের অনুপ্রেরণায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এক কৃষকের ২ কেদার জমির বোরো ধান কেটে দিয়েছেন।
রবিবার, ৩০ মে দুপুরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদের নেতৃত্বে হাছননগর এলাকার পাঠানবাড়ি হাওরে কৃষক আব্দুল কদ্দুছের জমির পাকা ধান তারা কেটে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি ইয়াতি বখত, অন্যতম নেতা শাহ পিপলু, দুর্জয় দত্ত পুরকায়স্থ, সোহেল মিয়া ও চার্চিল নাহিয়ান।