মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ || ছেলের কাণ্ডে অনুতপ্ত মা

প্রকাশিত April 30, 2023
মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ || ছেলের কাণ্ডে অনুতপ্ত মা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভাপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যর বিরুদ্ধে সহকারী শিক্ষিকার মা ঘুষ ও দুর্নীতির অভিযোগ করেছেন।
শনিবার, ২৯ এপ্রিল রাতে মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর এলাকার সহকারী শিক্ষিকা আফরিন আজিজুন্নাহার শাম্মীর মা তাহমিনা বেগম তার বাসায় আহুত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তার অভিযোগ, শিক্ষা কর্মকর্তা তার মেয়ে সহকারী শিক্ষিকার রিলিজ স্লিপের জন্য মোটা অংকের টাকা ঘুষ দাবি করলে তারা তাকে ৫০ হাজার টাকা ঘুষ দেন। বিষয়টি তার ছেলে সৌরভ পাঠান মেনে নিতে পারেনি। তাই ক্ষুব্ধ হয়ে শিক্ষা কর্মকতার্র উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে।
সৌরভ পাঠান ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। মা হিসেবে অনুতপ্ত হয়ে তিনি ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।