আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্যশৈলীর আনন্দ শোভাযাত্রা আলোচনা ও নৃত্যানুষ্ঠান

প্রকাশিত April 29, 2023
আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্যশৈলীর আনন্দ শোভাযাত্রা আলোচনা ও নৃত্যানুষ্ঠান

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশৈলী সিলেটের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৯ এপ্রিল সকালে ‌’আমরা চলি নৃত্যের ছন্দে-সম্প্রীতির আনন্দে’ স্লোগান নিয়ে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে এতে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, নৃত্যশৈলীর উপদেষ্টা দেবজিৎ সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম সম্পাদক সুকান্ত গুপ্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা যুঁই।
পরে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি