পুলিশের অভিযানে কোম্পানীগঞ্জ হতে সাজাপ্রাপ্ত আসামি কালা মিয়া গ্রেফতার

প্রকাশিত April 28, 2023
পুলিশের অভিযানে কোম্পানীগঞ্জ হতে সাজাপ্রাপ্ত আসামি কালা মিয়া গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ১১টি মাদক মামলার আসামি গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল রাতে কোম্পানিগঞ্জ থানার এএসআই মাহফুজুর রহমান ফোর্সসহ উপজেলার পাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক আসামি কালা মিয়াকে (৪২, পিতা মৃত শফিক মিয়া, পাড়ুয়া লামাপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
কালা মিয়া কোম্পানীগঞ্জ থানার জিআর ১৪৮/১৭ মামলায় দুই মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামী। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।
কালা মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।