বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত April 28, 2023
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী মঙ্গলবার, ২৫ এপ্রিল সন্ধ্যায় কান্দিগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল হক সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্বাস চৌধুরী লিটন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর কমিটির উপদেষ্টা জুয়েল হাজারী, আব্দুল মজিদ, সাইফুল ইসলাম, সহসভাপতি লিটন পাল, যুগ্মসাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিলওয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো ছুরত আলী, অর্থ বিষয় সম্পাদক সেলিম আহমদ, স্কুল বিষয়ে সম্পাদক আব্দুস শহীদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরুল হক, সহসভাপতি চুনু মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন সুমন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহসভাপতি নূরুল হক, কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিলোওয়ার হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি