সিলেট মহানগর জামায়াতে ইসলামীর ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশিত April 28, 2023
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা মাহে রমজানের পর ঈদ উদযাপন করেছি। এখন পর্যালোচনার বিষয় রমজানের শিক্ষা আমাদের জীবনে কতটা প্রয়োগ করতে পেরেছি। আমাদেরকে কতটা মুত্তাকি হিসেবে গড়ে তুলতে পেরেছি।’
তিনি আরও বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের হতাশার কিছু নেই। জুলুম-নিপীড়ন ও ফাঁসি দিয়ে দমিয়ে রাখা যাবেনা। এই আঁধার কেটে যাবে। ইনশাআল্লাহ। প্রচলিত সকল ভ্রান্ত মতবাদের উপর ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
মঙ্গলবার, ২৫ এপ্রিল রাতে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশে-বিদেশে অবস্থানরত সিলেটের সাবেক ইসলামী ছাত্র আন্দোলনের সকল স্তরের নেতকর্মীকে নিয়ে আয়োজিত ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সিলেট অঞ্চল পরিচালক অধ্যাপক ফজলুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি