অন্বেষা মৌলভীবাজার সম্মাননা ক্রেস্ট সনদপত্র ও বৃত্তি দিলো কৃতী শিক্ষার্থীদের

প্রকাশিত April 28, 2023
অন্বেষা মৌলভীবাজার সম্মাননা ক্রেস্ট সনদপত্র ও বৃত্তি দিলো কৃতী শিক্ষার্থীদের

‘আলোকিত মানুষের প্রত্যাশায়’ এই স্লোগান নিয়ে অন্বেষা মৌলভীবাজার জেলায় ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং গরীব-মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তি দিয়েছে।
শুক্রবার, ২৮ এপ্রিল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তি হিসেবে নগদ অর্থ তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অন্বেষা মৌলভীবাজারের সভাপতি মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষাবিদ রজত কান্তি গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুর্দশন কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়াম্যান কামাল হোসেন, অন্বেষা মৌলভীবাজারের প্রধান সমন্বয়ক, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা বিনেন্দু ভৌমিক, অন্বেষা মৌলভীবাজারের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ও রাজনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন অন্বেষা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক অধ্যাপক হৃষিকেশ দাশ পিন্টু।
অনুষ্ঠানে গরীব ও মেধাবী ১২ জন শিক্ষার্থীকে নগদ তিন হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জন এসএসসি উত্তীর্ণ ও ৭৮ জন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি