ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫২ কেজি গাঁজা ও ২টি কারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত April 27, 2023
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫২ কেজি গাঁজা ও ২টি কারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৫২ কেজি গাঁজা ও ২টি প্রাইভেট কারসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসপি, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার, ২৬ এপ্রিল দুপুর অনুমান দেড়টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার এবং মো আরিফ (৩৪, পিতা কাদির মিয়া, মধ্যপাড়া), মো আহাদ মিয়া (২৭, পিতা মন মিয়া, উলচাপাড়া), মো হাসান (২৮, পিতা পিচন মিয়া, পুনি আউত গোকর্ণ), মো লিমন (২১, পিতা মাসুম মিয়া, ফুলবাড়িয়া) ও জোবায়েরকে (১৮, পিতা খায়ের মিয়া, বাগান বাড়ি) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী