প্রয়াত অ্যাডভোকেট মনসুর রশীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত April 27, 2023
প্রয়াত অ্যাডভোকেট মনসুর রশীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সদস্য সদ্য প্রয়াত অ্যাডভোকেট মনসুর রশীদের রুহের মাগফিরাত কামনায় বৃহত্তর তেলিহাওর আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল বাদ জোহর মাছুদিঘিরপাড়ে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, সহসভাপতি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো মজির উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি