সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৫ জুয়ারী গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার প্রথম প্রহরের পর উপজেলার টুকেরবাজারে কোম্পানীগঞ্জ থানার এসআই (নি) গোপেশ দাসের নেতৃত্বে এএসআই (নি) বজলুল হুদা ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় জুয়ারী মো হোসেন মিয়া, মো ইকবাল হোসেন, মো জসিম উদ্দিন, মো রুস্তম আলী ও সজল শর্মাকে গ্রেফতার এবং তাস, নগদ ৪ হাজার ৩৭০ টাকা ও গাফলা খেলার গুটি আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী