মাধবপুরে মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের ক্বেরাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত April 26, 2023
মাধবপুরে মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের ক্বেরাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ক্বেরাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৫ এপ্রিল রাতে মুসলিম উম্মাহ ঐক্য পরিষদ, মনতলার উদ্যোগে শাহজালাল সরকারি কলেজ মাঠে মাওলানা নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্বেরাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কুরআনিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী।
অনুষ্ঠানে ক্বেরাত পরিবেশন করেন বিশ্বখ্যাত হাফেজ আবু রাহাত। সংগীত পরিবেশন করেন আবু উবায়দা ও মাওলানা আব্বাস উদ্দিন আল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মুজিবুর রহমান বাহার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।