সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার, ২৫ এপ্রিল জকিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লবিব আহমদকে (৪২, পিতা মৃত তাহির আলী, পশ্চিম লোহারমহল, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয।
লবিব আহমদ বিয়ানীবাজার থানার মাদক মামলার আসামি; কিন্তু ২০১৩ সাল থেকে সে পলাতক ছিল। এই মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চতুর্থ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় আরও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র সিলেট জেলা পুলিশের তথ্য বিবরণী