গোয়াইনঘাটে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ১ জনের মৃত‍্যু আহত ২

প্রকাশিত April 23, 2023
গোয়াইনঘাটে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ১ জনের মৃত‍্যু আহত ২

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখমুখি সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, রবিবার, ২৩ এপ্রিল দুপুর আড়াইটার দিকে জাফলং ইউনিয়নে গোয়াইনঘাট-জাফলং সড়কে বাউরবাগ সেতুতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখমুখি সংঘর্ষ হয়। এতে
মফিজ মিয়া (৪৫, পিতা মো রেনু মিয়া, নয়াবস্তি পূর্ব জাফলং, গোয়াইনঘাট, সিলেট) নিহত হন।
এছাড়া সুমেশ রায় (৪০, পিতা শরিন রায়, মামার দোকান মেলার মাঠ, গোয়াইনঘাট, সিলেট) ও কাদির মিয়া (৩৮, পিতা আব্দুর রহমান, নয়াবস্তি, পূর্ব জাফলং, গোয়াইনঘাট, সিলেট) আহত হন।
আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোন গ্রেফতার বা গাড়ি আটক নেই। তবে পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন আছে।