মাধবপুরে সংঘর্ষে যুবলীগ সভাপতি ও এসএসসি পরীক্ষার্থী সহ আহত শতাধিক

প্রকাশিত April 20, 2023
মাধবপুরে সংঘর্ষে যুবলীগ সভাপতি ও এসএসসি পরীক্ষার্থী সহ আহত শতাধিক

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও এসএসসি পরীক্ষার্থী সহ শতাধিক লোক আহত হয়েছে।
বৃহস্পতিবার, ২০ এপ্রিল এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে বুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আসেকুর রহমানের ছেলে এসএসসি পরীক্ষার্থী হাবিবুল আলম সামি সহ কয়েকজন প্রাইভেট পড়তে একই গ্রামে শিক্ষক পার্থ রায়ের বাড়িতে যায়। পূর্ব শক্রতার জের ধরে ই্উনিয়ন পরিষদ মেম্বার হেলাল মিয়ার লোকজন সেই বাড়িতে গিয়ে তাদের উপর হামলা করে।
এ নিয়ে দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে