অ্যাডভোকেট মো মনসুর রশীদের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

প্রকাশিত April 19, 2023
অ্যাডভোকেট মো মনসুর রশীদের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মনসুর রশীদ বুধবার, ১৯ এপ্রিল বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক. জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি