জুড়ীতে মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ আহত ৭ জন

প্রকাশিত April 19, 2023
জুড়ীতে মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ আহত ৭ জন

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
সোমবার, ১৭ এপ্রিল দিনরাত দেড়টায় উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর হয়।
আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করে।
বিভিন্ন সূত্র জানায়, উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল ও পূর্ব বড়ধামাই গ্রামের ছায়াদ আহমদের মধ্যে দীর্ঘ দিনের রয়েছে। ঘটনার দিন রাত ১২টার দিকে কিছু লোক মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে ছায়াদ আহমদের ছেলে দেলোয়ার হোসেনকে (২১) আটক করে। খবর পেয়ে টহল পুলিশের একটি দল তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ঘটনার পর ইউপি চেয়ারম্যান জুড়ী থানায় আসার পথে নয়াবাজার এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ছায়াদ আহমদের ছেলে দেলোয়ার হোসেন অরফে জুনেদ ও বড়ধামাই গ্রামের সুরমান আলীর ছেলে মারুফ আহমদ রুমানকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। পরে মারুফ আহমদ রুমান জামিনে ছাড়া পান।
জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির জানান, সংঘর্ষের বিষয়ে কোন পক্ষই থানায় মামলা করেনি।