মাধবপুরে পাঁচ শতাধিক মানুষকে ইফতার করালো করড়া সমাজকল্যাণ সংগঠন

প্রকাশিত April 16, 2023
মাধবপুরে পাঁচ শতাধিক মানুষকে ইফতার করালো করড়া সমাজকল্যাণ সংগঠন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার করড়া সমাজকল্যাণ সংগঠন পাঁচ শতাধিক মানুষকে ইফতার করিয়েছে।
শনিবার, ১৫ এপ্রিল করড়া গ্রামে সংগঠনের সভাপতি কামরুল হাসান চৌধুরী কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ মঈন উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো সোহেল, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল লিটন, আব্দুল মান্নান খোকন, মিজান চকদার, ইউপি মেম্বার খসরু মিয়া, ডিলার শাহিন মিয়া, ছাত্রলীগ নেতা ইকবাল পাঠান, করড়া সমাজকল্যাণ সংগঠনের সহসভাপতি জামাল উদ্দিন, সদস্য ফিরোজ মিয়া, সুজন চৌধুরী, সুমন চৌধুরী, কামরুল ইসলাম, ইউসুফ আলী মিজান, আলী রহমান, সুরঞ্জিত দাস, বাবুল চৌধুরী, মিশু ভূঁইয়া ও আজগর আলী।