ঈদে আসছে সালমা ও হবিগঞ্জের আব্দুল আউয়ালের ‘বড় ভালবাসিরে’ অ্যালবাম

প্রকাশিত April 14, 2023
ঈদে আসছে সালমা ও হবিগঞ্জের আব্দুল আউয়ালের ‘বড় ভালবাসিরে’ অ্যালবাম

হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজ আপ ওয়ান তারকা সালমা ও হবিগঞ্জের সুপরিচিত কণ্ঠশিল্পী আব্দুল আউয়ালের দ্বৈতকণ্ঠে গাওয়া ‘বড় ভালোবাসিরে’ গানটির অ্যালবাম আসছে।
আব্দুল আউয়ালের কথা ও সুরে এ গানটিতে চমৎকার মিউজিক কম্পোজিশন করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আহমেদ সজিব।
আগামী ১৭ এপ্রিল ইউটিউব চ্যানেল এ সিরিজ মিউজিক গানটি আপলোড হবে।
কিছুদিন আগে রাজধানীর মগবাজারে সম্পর্ক স্টুডিওতে দুই শিল্পী গানটিতে কণ্ঠ দেন। স্টুডিও ভার্সন ভিডিও সম্পাদনও হয়ে গেছে। ভিডিও ধারণ করেছেন মাসুম খান। সম্পাদনায় অন্তর হাসান।
গানটি সম্পর্কে আব্দুল আউয়াল বলেন, ‘সালমার সঙ্গে গান করাটা স্বপ্নের মতো লাগছে। খুবই সহজ ভাষায় রোমান্টিক গানটি লিখেছি এবং সুর করেছি। আমার কথা ও সুরে সালমা গাইলেন এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আশা করছি, গানটি তরুণ-তরুণীদের হৃদয় জয় করবে।’