চারখাইয়ে পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ একজন গ্রেফতার

প্রকাশিত April 14, 2023
চারখাইয়ে পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ একজন গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুলিশ ১৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার, ১৪ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থানাধীন চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সাল আহমদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ শেখপাড়া গ্রামে নূরুজ্জামান খসরুর বাড়ির ভাড়াটে সুফিয়ান আহমেদের কক্ষ থেকে এই ফেন্সিডিল উদ্ধার করেন।
উদ্ধারকৃত ফেন্সিডিলের মোট মূল্য ১ লাখ ৯৯ হাজার টাকা।
এ সময় সুফিয়ান আহমদকে (২৮, পিতা আব্দুল আজিজ, শাহজালালপুর, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তথ্য বিবরণী