কৃতি শিক্ষার্থীদের ট্যাব উপহার দিলো শাল্লা উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস

প্রকাশিত April 12, 2023
কৃতি শিক্ষার্থীদের ট্যাব উপহার দিলো শাল্লা উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২৩ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বুধবার, ১২ এপ্রিল উপজেলা পরিষদ গণমিলনায়তনে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যামিক ও সমমানের ১৪টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৮৪ শিক্ষার্থীর মাঝে এই ট্যাব বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মো আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, দিরাই উপজেলার পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মো এনামুল হক ও হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে শাল্লার সন্তানেরা উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। বাংলাদেশ পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ উপজেলারই কৃতি সন্তান। বর্তমান শিক্ষার্থীদেরকেও স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে।