মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২-এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১১ এপ্রিল দুপুরে মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়াজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খামারবাড়ি হবিগঞ্জের উপপরিচালক মো নূরে আলম সিদ্দিকী। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান।