ঢাকায় বাংলাদেশ উইমেন আইজিএফের গভর্নেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত April 10, 2023
ঢাকায় বাংলাদেশ উইমেন আইজিএফের গভর্নেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশে ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-বিআইজিএফের উদ্যোগে বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম সদস্যদের নিয়ে ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম হলো বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের একটি সহায়ক বিশেষ সংস্থা। বিআইজিএফ একটি বহুমাত্রিক অংশীজনের সংস্থা, যার লক্ষ্য জাতিসংঘ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-ইউএন আইজিএফের সঙ্গে সহযোগিতায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে আলোকপাত ও ধারণা তৈরি করা। দেশীয় এই স্বাধীন সংগঠনটি নাগরিক সমাজ, সংস্থা, সরকার, কর্পোরেট সেক্টর, প্রযুক্তি বিষয়ক ক্ষেত্র, মিডিয়া ও একাডেমিয়াকে অংশীদারিত্ব, জোট ও সংলাপ তৈরি করতে সম্পৃক্ত করেছে, যা সর্বোত্তম অনুশীলনগুলো প্রদর্শন করে এবং নীতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে।
বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-বাংলাদেশ উইমেন আইজিএফ একটি লিঙ্গ-সমতার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার জন্য ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক বিষয়বস্তু নিয়ন্ত্রণ, গোপনীয়তা, প্রবেশাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো মূল বিতর্কগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদের মধ্যে জোট গঠন বিআইজিএফ ও আইজিএফ এবং সংশ্লিষ্ট ফোরামে নারীদের অংশগ্রহণ দৃশ্যমান করা ও তা প্রচার করা। আইজিএফ বিতর্কের প্রধান বিষয়গুলোতে গবেষণা ও ইনপুট পরিচালনা করা, জেন্ডার অ্যাডভোকেটদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা এবং লিঙ্গ ও তথ্য সমাজের স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক উদ্যোগের মধ্যে আরও কার্যকর যোগসূত্র উন্নীত করা।
গত ৮ এপ্রিল তারিখে ঢাকায় আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ উইমেন আইজিএফ সেক্রেটারি ফারহা মাহমুদ তৃণা।
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবদুল হক অনু বিআইজিএফের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
বিএনএনআরসির সিইও এ এইচ এম বজলুর রহমান রাষ্ট্র, বাজার ও সমাজ : সরকার এবং শাসন, শাসন বলতে কী বোঝায়? শাসনের সংজ্ঞা/শাসনের প্রকার, রাজনৈতিক/সামাজিক/অর্থনৈতিক/ডিজিটাল গভর্নেন্স, সুশাসন, ডিজিটাল গভর্নেন্স এবং ডিজিটাল ইকোসিস্টেম নিয়ে আলোচনা করেন।
গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার খাজা মো আনাস খান অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং নারীদের সকল ক্ষেত্রেই সমানভাবে দক্ষতা বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য আহবান জানান।
বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স-বিডব্লিউআইজিএফ যুগ্ম সচিব শারমিন ইসরায়েল তানিয়া উইমেন আইজিএফের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমীন ও নিউজ টোয়েনটিফোর টিভির প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী। তারা ইন্টারনেটে নারীদের সমান অংশগ্রহণ ও ইন্টারনেটকে ব্যবহার করে এসডিজি ৫ অর্জনে সবাইকে এগিয়ে আসার ও নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো নাসির উদ্দিন আহমেদ দেশের উন্নয়নে নারীদের আরও অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।
প্রধান অতিথি বাংলাদেশ উইমেন আইজিএফের উপদেষ্টা, আফরোজা হক রিনা এমপি নারীদের অগ্রগতিতে ইন্টারনেটের ভূমিকা, নারীদের জন্য একটি সুবিধাজনক পরিবেশ এবং সকল নারীর জন্য সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ উইমেন আইজিএফ সভাপতি শামীমা আখতার। সূত্র বিএনএনআরসি