সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে কালভার্ট (২) নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
তার নাম মো জফির মিয়া। বয়স ৫০ বছর। তিনি উপজেলার বর্ণি গ্রামের (মৃত) আব্দুর রশিদের ছেলে।
শনিবার, ৮ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে জফির মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে থানার এসআই মো আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তথ্য বিবরণী