জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ এপ্রিল ইউনিয়ন বিএনপির যুগ্মআহবায়ক আফতাব আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম এ মোহাইমিন শামীম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ, বিএনপি নেতা কিতাব আলী, দুলাল আহমদ, জহির উদ্দিন শামীম, সেলিম মিয়া, যুবদল নেতা হাবিবুর রহমান, ফয়ছল আহমদ, জাহিদ হাসান জমির প্রমুখ।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী বহির্বিশ্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মো আবুল হোসেন, কাতার যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসান ও ইতালি প্রবাসী সাবেক ছাত্রদল নেতা কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বর্তমানে দিশেহারা। এই ‘ফ্যাসিবাদী’ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে।