সিলেটের ওসমানীনগর থানা পুলিশ চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে।
গত ৬ এপ্রিল সকালে ওসমনীনগর উপজেলার তাজপুর বাজার থেকে নারায়ণ দাস নামের এক অটোচালকের অটোরিকশাটি তার বাসার সামনে থেকে চুরি হয়।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, এ ঘটনায় ওসমানীনগর থানা পুলিশ অটোরিকশাটি উদ্ধার ও চোর গ্রেফতারে অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
এরই ধারাবাহিকতায়, শনিবার ৮ এপ্রিল ওসমানীনগর থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে অটো চোর আয়না মিয়াকে (৪৫, পিতা মৃত আব্দুল হাসিম, পালপাড়া, ওসমানীনগর, সিলেট) গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে চোরাই অটোরিকশাটিও উদ্ধার করা হয়।