কোতয়ালি থানা স্যানেটারি-টাইলস শ্রমিক ইউনিয়নের আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশিত April 8, 2023
কোতয়ালি থানা স্যানেটারি-টাইলস শ্রমিক ইউনিয়নের আলোচনা ও ইফতার মাহফিল

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন কোতয়ালি থানা স্যানেটারি ও টাইলস শ্রমিক ইউনিয়নের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি মো শাহজাহান আলী।
থানা স্যানেটারি ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সোহেল আহমদ হাওলাদারের সঞ্চালনায় মহানগরীর নাইওরপুলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মহানগর শাখার অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মো দিলশাদ মিয়া, থানা-২ সহসভাপতি এ টি এম খসরুজ্জামান, বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মো রুহুল আমিন, ট্রেড ইউনিয়ন সহসভাপতি রফিকুল ইসলাম, আমির হোসেন, গোলাম রহমান ও মো ইয়াসিন। সংবাদ বিজ্ঞপ্তি