সিলেট সদর অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল

প্রকাশিত April 8, 2023
সিলেট সদর অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন সিলেট সদর থানা অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ এপিল মহানগরীর শেখঘাট এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল।
সদর থানা অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ আহমদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহাগরের সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন থানা-২ সাধারণ সম্পাদক মো আকবর আলী ও মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো হোসেন আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি