সিলেটে অবস্থানরত ভূকশিমইল ইউনিয়নবাসীর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার, ৭ এপ্রিল সিলেট মহানগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে ও প্রভাষক মো মোনাইম হোসেনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মাশুক আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট সাইবার ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো আবুল কাশেম , সিলেট মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো মুহিবুর রহমান, সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাউদ্দিন, কর্পোরেইট সেলস এন্ড মার্কেটিং জিপিএইচ ইসপাতের জেনারেল ম্যানেজার মো এনামুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকারিয়া আলম মিতুল। সংবাদ বিজ্ঞপ্তি