অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

প্রকাশিত April 8, 2023
অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সিলেটে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার, ৫ এপ্রিল বিকেলে মহানগরীর একটি অভিজাত হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি ডা এম ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমাদুল্লাহ এম শাহিন, সিলেট শিক্ষা বোর্ডের সচিব কবির উদ্দিন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মস্তাবুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন।
সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের কোষাধ্যক্ষ মো সাদ উদ্দিন, সদস্য সাদেক আজাদ, রাজ্জাকুজ্জামান চৌধুরী ও ইসমত ইবনে ইসহাক সানজিদ।
সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট নাসির খান বলেন, সবার সহযোগিতা নিয়ে তিনি পুরো জেলা উন্নয়নে ভূমিকা রাখতে চান।
অনুষ্ঠানে সংগঠনের দাতা সদস্য ও জীবন সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি