জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত April 7, 2023
জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

জুড়ী প্রতিনিধি ; মৌলভীবাজারের জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সবার জন্য স্বাস্থ্য’ প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার, ৭ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সমরজিৎ সিংহের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা অনন্যা আক্তার ইভা, ডা নাহিদ সুলতানা রনি, ডা সরফ উদ্দিন তফাদার, অসিত দেবনাথ, সুলতান মোহাম্মদ জাকির, লিলি যাদব, অলিভিয়া সুমের, মাসুদ মিয়া, আন্না পঃডুয়েং প্রমুখ।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য মেডিক্যাল অফিসার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।