সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৫ এপ্রিল দক্ষিণ সুরমার একটি অভিজাত হোটেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপন।
তিনি বলেন, রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক সভাপতি আজমল খান ও দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপু।
উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শিপন আহমদ, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ আহমদ শান্ত, কার্যনির্বাহী সদস্য আজমল আহমদ রোমন, এম সারওয়ার হোসেন সৌরভ, সদস্য দুলাল হোসেন, রেজাউল হক ডালিম, সুলতান সুমন, রফিক আহমদ, সাদেক আহমদ, আবুল বসর, শেখ সাদিম আহমদ প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য মো জুয়েল আহমদ এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী নুরুল হক শিপু সার্বিক সহযোগিতা করায় প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী। সংবাদ বিজ্ঞপ্তি