বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর শাখার ইফতার মাহফিল

প্রকাশিত April 5, 2023
বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর শাখার ইফতার মাহফিল

বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর শাখার ইফতার মাহফিল রবিবার, ২ এপ্রিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
বাংলাদেশ মসজিদ মিশনের সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা অলিউর রহমান সিরাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ড মাওলানা এ এইচ এম সোলায়মান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাদিকুর রহমান।
ইফতার মাহফিলে আলেম উলামাগণ অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি