বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শাখার আওতাধীন তাহিরপুর নৌকা শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার, ৩ এপ্রিল সংগঠনের উপজেলা সভাপতি মো আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সোহরাব হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কুদরতে এলাহী মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইবিডব্লিউএফ সভাপতি মো ফরিদ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো সালেহ আহমদ, সহসভাপতি মো আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ ও কোষাধ্যক্ষ আল আমিন।
মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নৌকা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাওলানা মো শাহজাহান আলী। সংবাদ বিজ্ঞপ্তি