ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত April 3, 2023
ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সিলেটের ওসমানীনগর থানা পুলিশ উপজেলার ভাগলপুর ও পূর্ব সিরাজনগর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মোখলেছুর রহমান (৩৯, পিতামৃত চেনু মিয়া, মেন্দিবাগ, সিলেট, স্থায়ী ঠিকানা রসুলপুর, নিকলি, কিশোরগঞ্জ), আবুল হোসেন রিপন (৩৪, পিতা মৃত তৈয়ব উল্লাহ, নসিয়রপুর, বলাগঞ্জ, সিলেট), সুজাত আলী (২৭, পিতা জমির আলী, রশিদপুর প্রকাশ আব্দুল্লাহপুর, রাজনগর, মৌলভীবাজার) ও নজরুল ইসলাম (৪৭, পিতা মহিব উল্লা, পশ্চিম তিলপাড়া, ওসমানীনগর সিলেট)।
এ সময় তাদের নিবট হতে ১টি ধারালো চাকু, ২টি বড় ধারালো ছুরি, ১টি চাপাতি, ১টি কুড়াল, ১টি দা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মোখলেছুর রহমানের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় ১টি, এসএমপির কোতয়ালি মডেল থানায় ২টি, বিমানবন্দর থানায় ৪টি, শাহপরাণ (র) থানায় ২টি, হবিগঞ্জের নবীগঞ্জ থানায় ১টি, চুনারুঘাট থানায় ১টি ও মৌলভীবাজারের জুড়ী থানায় ১টি হত্যামামলা সহ মোট ১২টি চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা আদালতে বিচারধীন আছে।
আবুল হোসেন রিপনের বিরুদ্ধে আদালতে বিচারধীন মামলার সংখ্যা ৮। এর মধ্যে রয়েছে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় ১টি, বালাগঞ্জ থানায় ২টি, বিশ্বনাথ থানায় ১টি ওসামানীনগর থানায় ১টি, কানাইঘাট থানায় ১টি ও এসএমপির কোতয়ালি মডেল থানায় ১টি ও বিমানবন্দর থানায় ১টি।
নজরুল ইসলামের বিরুদ্ধেও সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় ১টি ও ওসামানীনগর থানায় ৩টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা আদালতে বিচারধীন রয়েছে। তথ্য বিবরণী