হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার, ৩১ মার্চ দুপুরে গোপলারবাজার মদন মোহন জিউড় আখড়ায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের দেবপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি ডা শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল চন্দ্র করের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক নারায়ণ রায়। প্রধান বক্তা ছিলেন, উপজেলা সদস্য সচিব উত্তম কুমার পাল হিমেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক ইন্দ্রজিত সিংহ ও গজনাইপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন দেব।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ডা শ্যামল চন্দ্র পালকে সভাপতি, কাজল চন্দ্র করকে সাধারণ সম্পাদক ও বিষু রঞ্জন করকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি