বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সৌজন্যে ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহারের অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার, ১ এপ্রিল বিদ্যালয়ের দুস্থ ও অসহায় ৩০ শিক্ষার্থীর কাছে নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সহসভাপতি মো মুজিবুর রহমান মুজিব, মহি উদ্দিন ফাহিম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, সাবেক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ নাজমুলুর রহমান ও যুবলীগ নেতা তানিম আহমদ।