বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলাপমেন্ট কমিটির উদ্যোগে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পরিচালনায় চলমান প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩ সিলেট জেলা পর্যায়ের ফাইনাল খেলা রবিবার, ২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলায় অংশ নেবে ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজ ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ।
সিলেটের মাধ্যমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩ সিলেট জেলা পর্যায়ের ফাইনাল খেলা উপভোগ করার জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইমরান আহমদ সবার প্রতি আহবান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি