র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃতা উদ্ধার || গ্রেফতার অপহরণকারী

প্রকাশিত April 1, 2023
র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃতা উদ্ধার || গ্রেফতার অপহরণকারী

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে।
এক তথ্য বিবরণীতে র‌্যাব ৯ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ কলেজপাড়া মহিলা মাদরাাসার নবম শ্রেণির এক ছাত্রী তার নানার বাড়ী নোয়াগাঁও হতে প্রতিদিন মাদরাসায় আসা-যাওয়া করতো। পথে মাদারাসা কর্মচারী কৃষ্ণ কর্মকার উত্যক্ত করতো তাকে। ছাত্রী তার পিতাকে বিষয়টি জানালে তিনি কৃষ্ণ কর্মকারকে সাবধান করেন; কিন্তু গত ১৬ মার্চ ভোরে কৃষ্ণ কর্মকার বিভিন্ন কৌশলে ও প্রলোভন দেখিয়ে ছাত্রীকে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পিতা মো ফারুক মিয়া বাদি হয়ে ৩০ মার্চ সরাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গত ৩১ মার্চ রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছাত্রীকে উদ্ধার ও কৃষ্ণ কর্মকারকে (২৬, পিতা চিত্ত কর্মকার, ধিতকুরা, কর্মকারপাড়া, মাধবপুর, হবিগঞ্জ) গ্রেফতার করে।