বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ২৭ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে গোটাটিকর এলাকায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার, ৩০ মার্চ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। ওয়ার্ড সভাপতি সুমন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সোহাগ আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা শাখার উপদেষ্টা ফয়জুল ইসলাম জায়গীরদার, থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীর, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, হাবিবুর রহমান, আব্দুস সোবহান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি