সিলেট মহানগর ব্যাটারিচালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন চৌকিদেখী শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার, ৩১ মার্চ জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারিচালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। চৌকিদেখী শাখার সভাপতি শহীদ বকসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আব্দুল জলিল, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ও প্রচার সম্পাদক আব্দুস সোবহান। এছাড়াও অন্যরা বক্তব্য রাখেন।
দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মিজানুর রহমান মোল্লা। সংবাদ বিজ্ঞপ্তি