মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত March 29, 2023
মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডের সুবিদবাজার এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ।
থানা জামায়াতে ইসলামীর আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহানগর সহকারী সেক্রেটারি ড নূরুল ইসলাম বাবুল।
বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে ১৫০ জন হতদরিদ্র রোগীকে বিনামূল্যে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী নেতা মারুফ আহমদ চৌধুরী, মিজানুর রহমান, আখলিছুর রহমান ও বিমানবন্দর থানা ছাত্রশিবিরের সভাপতি আবু জুবায়ের। সংবাদ বিজ্ঞপ্তি