সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কোষাধ্যক্ষ হলেন প্রফেসর নিতাই

প্রকাশিত March 29, 2023
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কোষাধ্যক্ষ হলেন প্রফেসর নিতাই

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কোষাধ্যক্ষ পদে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ নিয়োগ লাভ করেছেন।
গত ২১ মার্চ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রণালয় তাকে নিয়োগ দেয়।
নিয়োগাদেশ পেয়ে প্রফেসর নিতাই চন্দ্র চন্দ গত ২৫ র্মাচ এসআইইউতে কোষাধ্যক্ষ পদে যোগদান করেন। এর আগে তিনি ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নেন।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান মুহুর্তে তাকে ফুলেল শুভেচছা জানান বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাজিব আহমদ ও অন্যতম সদস্য শাহিদা ইয়াসমিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড মো শহীদুল্লাহ তালুকদার, মানবিক অনুষদের ডিন অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, আইন অনুষদের ডিন মাহমুদুল হাসান খান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি