বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ কার্পেট দিয়ে সজ্জিতকরণ, শিশুদের জন্য খেলার সামগ্রী প্রদান, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান বুধবার, ২২ মার্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মো আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো রোমান মিয়া। আরও বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনাম হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউর রহমান খোকন, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক ও যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছফর উদ্দিন, রুবিনা বেগম ও ফাহিমা আক্তার লাবনী, অভিভাবক কমিটির সহসভাপতি মইন উদ্দিন, সদস্য কৃষ্ণ মালাকার, শাহেনা আক্তার, সাফিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি অর্চনা চক্রবর্তী, শিক্ষক সুহানা আক্তার, পূরবী দাস, জাহেদা বেগম, ভাগ্যশ্রী দে, রূপালী রাণী দাস ও কলি কুমারী দাস শ্রাবণী।
শিশুদের জন্য আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মো আলাল উদ্দিনের উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউর রহমান খোকনের অর্থায়নে প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষে ঠাণ্ডা প্রতিরোধক উন্নতমানের কার্পেট দিয়ে সজ্জিতকরণ ও পাঠদান উদ্বোধন করা হয়।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মো আলাল উদ্দিনের অর্থায়নে শিশুদের জন্য নানা ধরনের খেলার সামগ্রী প্রদান করা হয় ও বিদ্যালয়ের প্রাক্তন প্রবাসী ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি