মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা

প্রকাশিত March 28, 2023
মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, প্রচলিত অর্থব্যবস্থা ও শ্রমনীতিতে শ্রমজীবী ভাইদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সকলস্তরে ইসলামী শ্রমনীতি ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়।
সোমবার, ২৭ মার্চ বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও মহানগর সহসাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীরের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
কর্মশালায় সংগঠনের সিলেট মহানগরের আওতাধীন ১৯টি ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকগণ অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি