যুক্তরাজ্য সফরে গেলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির

প্রকাশিত March 26, 2023
যুক্তরাজ্য সফরে গেলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন সপরিবারে যুক্তরাজ্য সফরে গেছেন।
রবিবার, ২৬ মার্চ বিকেল ৪টার ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা পৌঁছেন। রাত ১টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সোমবার, ২৭ মার্চ দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি হিথ্রো বিমান বন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
এই সফরকালে তিনি সেখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে যোগদান করবেন। সাক্ষাত করবেন আত্মীয়-স্বজনের সঙ্গে। ১০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। তবে তার পরিবারের সদস্যরা পবিত্র ঈদ-উল-ফিতরের পরে দেশে ফিরবেন। সংবাদ বিজ্ঞপ্তি