সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ

প্রকাশিত March 24, 2023
সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার বিকেলে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ফুডপ্যাক উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মো রাসেলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহানগর সহসাধারণ সম্পাদক মো আক্কাস আলী, কফিল উদ্দিন আলমগীর, মাওলানা সাজ্জাদুর রহমান, মহানগর অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মো দিলশাদ মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি