দক্ষিণ সুরমায় ধরাধরপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে প্রবাসী সংবর্ধনা

প্রকাশিত March 24, 2023
দক্ষিণ সুরমায় ধরাধরপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে প্রবাসী সংবর্ধনা

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় ২৯ নম্বর ওয়ার্ডের ধরাধরপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে বুধবার, ২২ মার্চ রাতে যুক্তরাজ্য প্রবাসী কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক খালেদ হোসেন সেলিম ও ফ্রান্স প্রবাসী মুরাদ হোসেন আজহারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ুন আহমেদের বাংলোয় ধরাধরপুর জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে ও যুব সংগঠক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দুজন ছাড়াও বক্তব্য রাখেন ধরাধরপুর জামে মসজিদ কমিটির সেক্রেটারি কামরুল হোসেন, সিরাজুল ইসলাম চুনু, কোষাধক্ষ আলতাজ হোসেন, সদস্য মাজহারুল ইসলাম শাকিল ও তারেক মিয়া সোয়েব।
অতিথিদেরকে সম্মাননা স্মারকও দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি