সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদকে সম্মানা প্রদান করা হয়েছে।
বুধবার, ২২ মার্চ বিকেলে মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির হলরুমে এ সম্মানা প্রদান করা হয়।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ মহানগর শাখার সহসভাপতি আবলুছ মিয়া তিতা শাহর সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি ট্রাস্টি সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য ছাদিকুর রহমান, মাছুম আহমদ, মোশারক হোসেন, আমিরুল ইসলাম কবির, মাস্টার রহমত উল্লাহ, ভোরের কাগজের ফটো সাংবাদিক সোহেল আহমদ, দৈনিক জৈন্তাবার্তার ফটো সাংবাদিক মো ফুল মিয়া, আখলাকুল আম্বিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি